• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে স্বল্প মূল্যের চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন খাদ্য নিয়ন্ত্রক খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধ্যয়নরত সন্তানদের মাঝে জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০.৩০ মিনিটে মধ্যপাড়া পাথর খনির কঠিন শিলা উত্তোলনকারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য জিটিসি চ্যারিটি হোম এর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সম্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর নির্বাহী পরিচালক জনাব মো. জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানি জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানি ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। খনি এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে ০১ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd