• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৩৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় পৌর পয়েন্টস্থ জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল উদ্দিনের বেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল কাশেম স্বপন, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ।

বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান।

শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিফজুর তালুকদার জিয়া। দোয়া পরিচালনা করেন- মোঃ ওয়ালী উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd