• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার, নিখোঁজ ও অপহৃত নারী-শিশু দ্রুত উদ্ধার, অপহরণকারীদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং মামলা নিষ্পত্তিসহ সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেনের কাছ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করেন ওসি আমানুল্লাহ আল বারী।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে রাণীশংকৈল থানা পুলিশ এসব কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, নিখোঁজ ও অপহৃত নারী-শিশু উদ্ধারে তৎপরতা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মামলার তদন্ত ও নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন।

এ অর্জনে রাণীশংকৈল থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি মোঃ আমানুল্লাহ আল বারীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd