• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

ডিমলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় ডিমলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণের উপস্থিতিতে সমাবেশটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়ত উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সভায় বক্তব্য রাখেন
ডোমার উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান, ডিমলা উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান সালাফী, ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি রাজু রুহানী এবং মাওলানা জুলফিকার আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসিনুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন,
“আমি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। ডোমার-ডিমলার মানুষের সেবা করা আমার জীবনের লক্ষ্য। আমরা যদি এবার জোটবদ্ধ হই, আমি হবো জোটের প্রার্থী। আমি নিঃস্বার্থভাবে জনগণের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন,
বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না। আমরা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছি—প্রয়োজনে আবার জীবন দেব, তবুও বাংলাদেশের কোনো বিষয়ে ভারতের আধিপত্য মেনে নেব না।
সমাবেশ শেষে তিনি ডিমলা উপজেলা সদরের ব্যবসায়ীদের মধ্যে তার দলের ‘খেজুর গাছ’ প্রতীকের হ্যান্ড পোস্টার বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd