• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ডিমলায় নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) ডিমলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর নেতা কাজী হাবিবুর রহমান বকুল, অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী এবং উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে বাঙালি জাতির মধ্যে দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করেছিলেন। তাঁর বলিষ্ঠ লেখনী অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তুলেছে। ‘বিদ্রোহী’ কবিতাসহ তাঁর অসংখ্য সৃষ্টি আজও জাতিকে অনুপ্রেরণা জোগাচ্ছে।
আলোচনা সভা শেষে কবির জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd