• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ডিমলায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের মো. কাশেম আলীর ছেলে মো. নুর আলমকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নুর আলম ভারত থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাছে মাদক সরবরাহ করতেন।

নুরআলমের আরেকটি পরিচয় হলো তিনি পশ্চিম ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয়দের দাবি, ক্ষমতায় না থাকলেও রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি এখনো প্রভাব বিস্তার করছেন এবং বিভিন্ন প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাপ্তাহিক আজকের জনকথা প্রতিনিধি মো. রায়হান পারভেজ নয়ন কে জানান “আমরা নুর আলমকে গ্রেফতার করেছি। তবে তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি। তিনি আওয়ামী লীগের অভিযুক্ত সদস্য। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd