• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

ডিমলায় সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার ৪ নম্বর খগাখড়িবাড়ী ইউনিয়নের খগার হাটে অবস্থিত একটি পুরনো সরকারি যাত্রী ছাউনি দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খগার হাটের ওই যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের বিশ্রামের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য মো. মফিজার রহমান দিলিপের ছেলে মো. উল্লাস হোসেন ছাউনিটি দখল করে সেখানে একটি ভাতের হোটেল চালুর প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের অনুমোদন ছাড়াই রাতারাতি সরকারি স্থাপনাটি দখল করা হয়েছে। এতে সাধারণ মানুষের জন্য নির্মিত সরকারি সম্পদের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাওয়ায় স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, প্রভাবশালী ব্যক্তিদের কারণে সরকারি সম্পদ একের পর এক বেদখল হয়ে যাচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে।
এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে জনগণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd