• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অমলিন স্মৃতির প্রাঙ্গণ: ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে নিবেদিত ছোটগল্পঃ শেষ ফুল  ডোমারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পূর্বধলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা, গোবিন্দ মন্দিরের নতুন কমিটি গঠন পাঁচবিবিতে আত্মিক উদ্দীপনা-আরোগ্যদায়ী প্রার্থনা সভা অনুষ্ঠিত ডিমলায় ৫০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ সিলেটের বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা ডিমলায় ছাগলের একসঙ্গে ৬ বাচ্চা প্রসব ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

ডোমারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডোমারে ২৭ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, ছুরিসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার বামোনিয়ার খামারপাড়া এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর থানারহাট বিওপির একটি টহলদল।
আটক ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার পশ্চিম কালীগঞ্জ গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৪৭) এবং ডোমার উপজেলার চিলাহাটি মাস্টারপাড়া গ্রামের মৃত বিতুলের ছেলে মো. গোলাপ (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বামোনিয়ার খামারপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
পরে তাদের তল্লাশি চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি উইন কারেক্ট সিরাপ, একটি লোহার ছুরি, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। একই সঙ্গে একটি ইয়ামাহা ১৫০ সিসি এবং একটি অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা মালামালসহ তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে ।ডোমার থানা সূত্রে জানা যায় যথাযথ প্রক্রিয়া জেল হাজতে প্রেরণ করা হবে।রংপুর ব্যাটালিয়ন বিজিবি ৫১ সূত্রে আরো বলা হয় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd