• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ

ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৩ আসনের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে মালিক, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের কার্যালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা, শ্রমিকদের নিরাপদ যাতায়াত, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং কারখানাকেন্দ্রিক অপরাধ দমনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি টহলযান ব্যবহার, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার এবং কারখানার প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd