• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

তুমি শুধুই তুমি আমার প্রেরণা

Reporter Name / ২৮৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ হুমায়ুন কবির

তুমি শুধুই তুমি আমার প্রেরণা
চারদিকে শুধু তোমার জয়গান
নির্মল প্রশান্তি তুমি মুমূর্ষু যাতনা
তুমি আগ্নেয়গিরির অগ্নুৎপাত।

তুমি নিষ্পেষিত কামনা
তুমি সদা হাসোজ্জল মরীচিকা।
তুমি ভগ্ন হৃদয়ের আর্তনাদ
তুমি নিঝুম রাত্রির ভয়ংকর বিভীষিকা?
তুমি শত রমণীর শত রজনীর অনুকম্পা।

নির্মল প্রশান্তি তুমি যৌবনের মহাসঙ্গীতের বেদনাতুর গান
তুমি আলিঙ্গন করতে না পারা একাকীত্বের মোহে মহীয়ান।
তুমি শুকিয়ে যাওয়া ভালোবাসার অনাকাঙ্ক্ষিত অভিলাষ
তুমি অহর্নিশি বয়ে চলা অতৃপ্ত মিলনের উপাখ্যান।

তুমি স্বাদ না নেওয়া যৌবনের তিক্ত অভিধান
তুমি শেষ না হওয়া গল্পের অন্তিম অবসান।
নির্মল প্রশান্তি তুমি স্নিগ্ধতার আবেশে ভুলে যাওয়া প্রথম স্পর্শের শিরোনাম
তুমি হারিয়ে যাওয়া গল্পের ধূসর মরুদ্যান।

তুমি মলিন আলোয় স্নান করা রমণীর ভেজা চুলের সুঘ্রাণ
নির্মল প্রশান্তি তুমি শত সহস্র বছরের আকাঙ্ক্ষার আরেক নাম।
তিলে তিলে শেষ হওয়া যন্ত্রণার কাতরতায় বলীয়ান
নিঃশ্বাস ভারী হয়ে যাওয়া রাতের শেষে দুঃসহ স্মৃতির অবসান।

নির্মল প্রশান্তি তুমি চির অম্লান?
চারদিকে তোমার বিজয় নিশান….
তুমি এখন আমার থেকে সবার মাঝেই
বিরাজওমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd