• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

ব্যুরো প্রধান খুলনা:

খুলনার দিঘলিয়া উপজেলার সবকটি ইউনিয়নে পৃথকভাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ আসর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ শোডাউন সম্পন্ন হয়। প্রতিটি শোডাউনে সংশ্লিষ্ট ইউনিয়ন আমীরগণ নেতৃত্ব দেন।
দিঘলিয়া ইউনিয়নে আয়োজিত শোডাউনটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে দেয়ড়া, ফরমাইশখানা, সুগন্ধি, গোয়ালপাড়া, পানিগাতী, ব্রহ্মগাতী ঘুরে পুনরায় উপজেলা মোড়ে এসে শেষ হয়।শোডাউনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহ-সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম এবং দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইফুল্লাহ মানসুর।এছাড়া অংশ নেন দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মো. বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য মো. মুরাদুর রহমানসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।বারাকপুর ইউনিয়নে শোডাউনের নেতৃত্ব দেন ইউনিয়ন আমীর মো. শওকত আকবর মোড়ল।
সেনহাটি ইউনিয়নে নেতৃত্ব দেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. শফিকুল ইসলাম মোল্যা।
গাজীরহাট ইউনিয়নের শোডাউনে নেতৃত্ব দেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল কাদের।উপজেলার প্রতিটি ইউনিয়নে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে মোটরসাইকেল শোডাউন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd