• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

ব্যুরো প্রধান খুলনা:

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও সুস্থ জীবন কামনা করে আবারও দেশের সেবায় নিজেকে সম্পৃক্ত করার সুযোগ ফিরে পান—এ কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন স্টার ২ নং গেট বাজার মসজিদের পেশ ইমাম মাহামুদুল হাসান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন—নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভapati গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক মো. আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মো. রানা মোল্লা, এস এম শামীম, মো. হাবিবুর রহমান মল্লিক, আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন, কিশোর কুমার দে, এস এম শামীম (২), শেখ রুবেল প্রমুখ।দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd