• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দুর্গতিনাশিনী- কলমেঃ বিকাশেন্দু সরকার

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

বর্ষার অন্তিম নিঃশ্বাসে শরৎ এসেছে ফিরে,
শুভ্র ফেনায় রঞ্জিত ঐ কাশবন মাঝে ঘিরে।
দখিনা বাতাস মৃদু মৃদু এসে
দিয়ে যায় তাতে দোলা,
আকাশে পেঁজা তুলো মেঘে
কত যে মধুর খেলা।
বনবিথী মাঝে শেফালীর পুষ্পিত সমাবেশ,
শালিক শ্যামার কুজনে কোকিল নিরুদ্দেশ।
দিকে দিকে আমনের ক্ষেত
শুধু সবুজের সমারোহে,
সকলের মনে হাসিখুশি কত
মাতৃ আগমনী অবরোহে।
বছর পরে আসবে মা পরিবার নিয়ে সাথে,
সিংহ বাহনে রণ সাজে,সেজে ত্রিশুল হাতে।
দশভুজা মাতা উগ্র চন্ডীকা
অসুরে করিবে নাশ,
দিকে দিকে তাঁর স্তুতি গান
শুধু তারই পূর্বাভাষ।
শারদ প্রাতে জ্যোতির্ময়ী মায়ের আবির্ভাবে
প্রানীকুলে কত সাড়া সাজ সাজ কত রবে।
বাজলো যেন আলোর বেণু
মাতলো এ ভুবন,
সেই সুরেতে সুর মিলিয়ে
ভরিয়ে দিয়েছে মন।
প্রকম্পিত শঙ্খ নিনাদ শুনি দুর্জয় হুঙ্কার ,
কাড়া নাকাড়া রণভেরী বাজে ওই বারবার।
ত্রিশুলে ভেদী দুষ্ট দমন অশুভ বিনাশ তরে,
শিষ্ট পালনে আবির্ভূতা বরাভয় দানি করে।
অনাচার দূর করো মাগো কলুস সংহারিনী
দাও মোক্ষ পুরাও অভিলাষ দুর্গতিনাশিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd