• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বটিয়াঘাটায় বিএনপি নেতা মারজান শেখের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ জন আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির সভা স্বাধীনতার পর প্রথম দুর্গাপূজা, কড়কড়িয়া গ্রামে উৎসবের আমেজ

ধামইরহাটে ৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এ বছর উপজেলার ৩১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

সরেজমিনে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, এখন চলছে শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়। শিল্পীদের নিপুণ হাতে রঙিন হয়ে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। বিশেষ করে দেবীর চক্ষুদান ও শাড়ির কারুকাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, এবার ৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমার রং-তুলির কাজ প্রায় ৯০ ভাগ শেষ। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই পূজা শুরু করতে পারব।

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকল পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd