• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই

নওগাঁয় ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে” প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৩৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর “নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশ ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিকগন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বোডিং মার্কেট ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন দোকান মালিকগন।
দোকান মালিকের পক্ষে চপল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গতকাল চ্যানেল একাত্তরে অবৈধভাবে বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রাবাস দখলের যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দোকান বরাদ্দ নিয়েছি। তবে প্রধান শিক্ষক সকল কিছু এড়িয়ে গিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীর নামে মিথ্যাচার করেছেন। যা কোন গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে।
আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি পড়ে ছিল। এখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা দোকান ঘর বরাদ্দ নিয়েছি। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) কিভাবে এ ধরনের মন্তব্য করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। অথচ তাঁর ছেলের নামে দুটি ও কর্মচারীর নামে একটি দোকান ঘর বরাদ্দ নিয়েছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, আব্দুল গনি, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমূখ।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে বলেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। সরকার পরিবর্তনের পর তৎকালীন ইউএনওর কাছে আলোচনা ও বিধি অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd