• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

​এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

​ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের চেতনাকে হৃদয়ে ধারণ করে নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সাঁওতাল বিদ্রোহ দিবস। বুধবার (১ জুলাই) বিকেলে বালাতৈড় আদিবাসী মার্শাল সংঘের উদ্যোগে বালাতৈড় গ্রামে এক বিশাল আদিবাসী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-১(নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​নরেশ টুডুর সভাপতিত্বে সনাতন টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নগেন্দ্রনাথ সরেন। তিনি সিধু-কানুর বীরত্বগাথা ও বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও তাদের দোসরদের শোষণের বিরুদ্ধে ভারতের মুর্শিদাবাদের ভগনাডিহিতে ১০ হাজার সাঁওতাল বীরদর্পে বিদ্রোহের ডাক দিয়েছিল। সিধু ও কানুর সেই মহান আত্মত্যাগ আমাদের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শিখিয়েছে। আজও তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে অবিচল থাকতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসাহাক আলী, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মোস্তফা রহমান, ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়াজেদ আলী, গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিত মিনজি, নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা এবং বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠনের দপ্তর সম্পাদক সুমন কুজুর প্রমুখ।

​বক্তারা নতুন প্রজন্মের কাছে সাঁওতাল বিদ্রোহের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারি ও বেসরকারিভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd