• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকাল তিনটার দিকে উপজেলার ছাতড়া বাজারের সাইদুর রহমানের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের গোডাউনের সম্পূর্ণ তুলা পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে সাইদুর রহমান (৫৫) দগ্ধ হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছাতড়া বাজারের তিন মাথায় আসলাম মার্কেটের দোতলায় সাইদুর রহমানের তুলার গোডাউন রয়েছে। এ গোডাউনে বিকাল তিনটার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে প্রথমে সাইদুর রহমান নেভাতে গিয়ে দগ্ধ হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd