• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ৪৬ নওগাঁ-১ এর বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী বলেন, আমার কোন টাকা-পয়সার লোভ নেই। মানুষের সেবা করাই আমার ধর্ম। টাকা ইনকামের চিন্তা থাকলে বহু অর্থের মালিক হতে পারতাম। যতদিন বেঁচে থাকবো মানুষের উপকার ছাড়া আর কিছুই চিন্তা করতে পারি না।
তিনি আরও বলেন, ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর একটি মহল নানাভাবে আমার নামে বদনাম রটানোর চেষ্টা করে যাচ্ছে। আমার জনপ্রিয়তায় নষ্ট করতে যত ষড়যন্ত্রই করুক, তাতে কোন কাজে আসবে না।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যত বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে আমি সংসদ সদস্য থাকতে হয়েছে। আগামীতে দল থেকে মনোনয়ন পেলে ইনশাআল্লাহ জয়লাভ করবো এবং সুষম উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির বিবেক। সেই জায়গা থেকে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, এ কে এম খলিলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, সেকেন্দার আলী, যুব ও ক্রিয়া বিসয়ক সম্পাদক মনজুর রহমান, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd