• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল ​বটিয়াঘাটায় ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা শ্রীরামশী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিমের প্রথম নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড লোহাগাড়ায় মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১

শ্রীরামশী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিমের প্রথম নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপির সমর্থনপ্রত্যাশী এবং মীরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আখলুল করিমের প্রথম নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মীরপুর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণের জন্য শ্রীরামশী বাজারে পৌঁছান আখলুল করিম।

এ সময় মীরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন আখলুল করিম। এ সময় তিনি সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের উন্নয়নধারা অব্যাহত রাখার প্রত্যাশার কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়টি জানান। পরে বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কুশাল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিম।

গণসংযোগ কালে বক্তব্য রাখেন নেওয়ার খাঁন, গোলাম রাসুল রিমন, এরশাদ, সায়েখ আহমদ, আজমত আলী রাজু, সবুজ মিয়া ও খসরু মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন আক্তার হোসেন, পারভেজ তালুকদার, আখলাকুর রহমান অপু, মতিউর রহমান, অলিউল রহমান সুফু, আলী আহমদ, জুনায়েল, রাধা মিয়া, কফিল উদ্দিনসহ ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন গ্রামের শতাধিক নেতাকর্মী।

গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে শ্রীরামশী বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd