• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যবধানে পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার খবর খবর পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুজন হলেন গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫)। অপরজন হলেন উপজেলার গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)।

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনতি বর্মন বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন কাজের জন্য বাহিরে চলে যায়। এসময় সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্য ঘটনায় জানা গেছে,
ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে একই এলাকার স্মৃতি কর্ণীর বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি কর্ণীর সঙ্গে তাঁর স্বামীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাত নয়টার দিকে স্মৃতি অভিমান করে বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য
নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd