• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে পরিবার পরিকল্পনা কর্মীদের মানববন্ধন

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা।
একই দিন থেকে অনির্দিষ্টকালের সেবাদান বন্ধ শুরু করেছেন তারা।
মঙ্গলবার সকালে (২ডিসেম্বর) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পরিবার কল্যাণ সহকারী সমিতির আহবায়ক লাভলী পারভীন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা ও পরিবার কল্যাণ সহকারী শাহনাজ আক্তার শারমীন বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবী বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করে আসছি কিন্তু কোন কাজে আসছে না। বাধ্যহয়ে সারাদেশে আমরা একযোগে সেবাবন্ধ করে অবস্থান নিয়েছি। আগামী ১১নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম জানান, কর্মর্সূচি চলাকালে আমরা নিজ নিজ কার্যালয়ে অবস্থান করবো এবং জরুরী কিছু ছাড়া কোন সেবা প্রদান করবো না।তিনি আরো
বলেন, আমরা রাজস্ব খাতে চাকুরী করি কিন্তু নিয়োগ বিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগ বিধি সংশোধন করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd