• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদের নেতা কর্মীর পদত্যাগ

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী পদত্যাগ করেছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিমলা উপজেলা খাগারহাট মিনি ষ্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নানা ধরনের অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটছে। তারা বলেন, দল গঠনের প্রাথমিক আদর্শ থেকে সরে গিয়ে এখন কমিটি বাণিজ্য, দখলদারিত্ব এবং ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে তৃণমূল পর্যায়ের কর্মীদের মূল্যায়ন হচ্ছে না।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ডিমলা উপজেলা শহর শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী।
লিখিত বক্তব্যে তারা আরও উল্লেখ করেন, আমরা গণঅধিকার পরিষদের প্রতি আন্তরিকভাবে শ্রম দিয়েছি। কিন্তু নেতৃত্বের গুটিকয়েক ব্যক্তি স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে সংগঠনকে দুর্বল করে তুলেছে। এতে দলীয় আদর্শ ও কর্মীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এ পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে সব ধরনের পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একসঙ্গে এত বিপুলসংখ্যক নেতা কর্মীর পদত্যাগ ডিমলাসহ নীলফামারীতে গণঅধিকার পরিষদের সাংগঠনিক শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd