• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

নীলফামারী ১ ডোমার–ডিমলায় ন্যাপ প্রার্থীর মনোনয়ন দাখিল

Reporter Name / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থীর মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ বাড়তে শুরু করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ন্যাপের পক্ষ থেকে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা এবং ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজুসহ দলের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে ন্যাপ নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন,
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ন্যাপ এই নির্বাচনে অংশগ্রহণ করছে।
তারা আরও বলেন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং একটি সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই ন্যাপের মূল রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd