• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা পর্যায়ে এবার প্রথমবারের মতো কোনো প্রার্থীর পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করা হলো।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কার্যালয় থেকে জামায়াতের নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, নায়েবে আমীর ক্বারী আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঈদীসহ অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd