• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত ইতিহাস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগাড়া বটতলী শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান: আলহাজ্ব শাহজাহান চৌধুরী ‘আলোকিত লালমনিরহাট’: পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র‍্যালিতে যোগ দেওয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু

পদুয়া আধার মানিক পি.ডি.সি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার পদুয়া আধার মানিক পি.ডি.সি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চুনতি হাকিমিয়া কামিল এম.এ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা হাফেজ কালাম উদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুছ ছবুর, ব্যবসায়ী মুহাম্মদ রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য শাহজাহান বাবুল, প্রবাসী জসিম উদ্দিন, ব্যবসায়ী হাফেজ সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, মোহাম্মদ রফিক ও ইসমাইল সওদাগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কাঞ্চন নন্দী।

অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd