• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২ ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়ল খাঁ নদে অবৈধ জালের বাঁধ, হুমকিতে মৎস্য সম্পদ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় কসমেটিকস ও গরু আটক মিরসরাই পীর সৈয়দ আবুল ওলা (রহ.)-এর জীবন ও কর্ম আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। রবিবার সকাল ১০’টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকালে মূর্তি সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতর ছেলে সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে উপজেলার ধুরইলে যৌথ অভিযান চালিয়ে করে মূর্তিসহ পাচারকারীদের আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের একটির ওজন ৪২.৭ কেজি এবং অপরটির ওজন ৩৭.৬ কেজি সহ মোট ৩টি খন্ডের ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৮৯ লক্ষ ১০ হাজার টাকা।

উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd