• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন পিতামাতা গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ: আপন দুই ভাইয়ের দ্বারা হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই?

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান। সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিদিনই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো, অপ্রশস্ত সড়ক, প্রয়োজনের তুলনায় সড়কের প্রশস্ততা কম থাকা, গাড়ি চালানোর সময় চালকদের অসচেতনতা এবং মুঠোফোনে কথা বলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তারা আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের পর্যাপ্ত তদারকি না থাকাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়ন না হলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd