• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার পাঁচবিবিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত পাঁচবিবিতে গাছের ডালে বিদ্যালয়ের টিনের চালার ক্ষতি, বন্ধ ঢালাই কাজ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক

পাঁচবিবিতে গাছের ডালে বিদ্যালয়ের টিনের চালার ক্ষতি, বন্ধ ঢালাই কাজ

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একমাত্র মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান “বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি হেলে পড়া গাছের ডালে টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন থেকেই ডালটি বিদ্যালয়ের টিনের চালার ওপর পড়ে আছে। হেলে পড়া ডালের আঘাতে টিনের চালা ভেঙে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষগুলোতে পানি ঢুকে পড়ছে। বৃষ্টির পানিতে শ্রেণিকক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি গড়িয়ে অন্যান্য শ্রেণিকক্ষ ও বারান্দায় ছড়িয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল এবং পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ। বিদ্যালয় কর্তৃপক্ষ ছাদ ঢালাইয়ের উদ্যোগ নিলেও হেলে পড়া ডালের কারণে তা সম্ভব হচ্ছে না। মিস্ত্রিরা কয়েক দফা এসে ডালের কারণে কাজ না করেই ফিরে গেছেন। এতে বিদ্যালয়ের উন্নয়ন কাজ মুখ থুবড়ে পড়েছে।

এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হেলে পড়া গাছের ডালটি দ্রুত অপসারণ করে ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা। তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান চৌধুরী বলেন, একটা ডালের কারণে প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি হচ্ছে। টিনের চালা ভেঙে যাওয়ায় ঠিকমতো শিক্ষকরা ক্লাস নিতে পারেন না। আবার ছাদ ঢালাইও দেওয়া সম্ভব হচ্ছে না। মিস্ত্রি কয়েকবার এসে ফিরে গেছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে সবার উপস্থিতিতে ডালটি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd