পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের নিকট তুলে ধরতেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামবাসীর উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা হয় ও পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার বিকালে শেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খয়বর হোসেনের সভাপতিত্বে নবান্ন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাজমুল হক, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।