• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময়

ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর (রবিবার) নওগাঁর ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সূর্য পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর কালী পূজার পর ষষ্ঠী তিথিতে ধামইরহাটের উপর দিয়ে বয়ে চলা ঘুপসি ছোট নদীর পাড়ে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।

রবিবার সারাদিন উপবাস থেকে বিকালে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে ঘুপসি নদীর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রসাদ ভর্তি ডালা-কুলায় প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন। পূজা উপলক্ষে এদিন বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে ঘুপসি নদীর পাড়ে।

পরদিন ভোরবেলা নদীর পাড়ে উপস্থিত হয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পূজা করেন। সূর্যোদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন সূর্য পূজা।

তারা বলেন, সূর্য পূজার মূল উদ্দেশ্য নিজ পরিবার, প্রতিবেশী ও পৃথিবীর সকল মানুষের যেন মঙ্গল হয়। নবদম্পতি চামেলী লাল শাড়িতে নতুন বউ সেজে এসেছে। নদীর জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করছে। নতুন সংসারে পরিবারের সবার সাথে ভালোভাবে সময় কাটাতে পারি, এজন্য সূর্য পূজা করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd