• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী

পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় মৎস্য চাষীরা।

নদীর জলাশয়ে অবমুক্ত করা পোনা মাছ বড় হয়ে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থেকে নদীর পানিতে মাছের বংশ বৃদ্ধিতে সকলকে সহযোগিতার আহ্বান জানায় অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd