• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক পাহাড়ে এখন সোনালি উচ্ছ্বাস, জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা মাদক-জুয়ার বিরুদ্ধে চওড়ারহাটে জিরো টলারেন্স ঘোষণা, ৬ ইউনিটে প্রতিরোধ কমিটি গঠন পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন আমি বাঁচতে চাই”: ক্যান্সারে আক্রান্ত আবুল বাশারের আকুতি

পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তের গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা একইসঙ্গে ওষুধ প্রদান করেন জয়পুরহাট ২০ বিজিবি।

সোমবার দুপুরে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সাল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক মোঃ হুমায়ুন করিমসহ বিজিবি সদস্যরা।

কয়া সীমান্ত এলাকার হাজারের অধিক মানুষের সাধারণ রোগ, শিশু ও নারীদের স্বাস্থ্য সমস্যা এবং বয়স্কদের বিভিন্ন জটিলতা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন বিজিবি। বিনাপয়সায় চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি তারা।

সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd