• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব পরিষদের ক্রেস্ট প্রদান নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎতের সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ গ্রাহকের নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪ নিয়ামতপুরে এসআরবি’র অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোছাইনকে সংবর্ধনা দিল সোনালী লাইফ গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার গোয়াইনঘাটে সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা নিহত শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পাটগ্রামে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা ​সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার ২

পাটগ্রামে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে বীজ আইন এবং বীজ বিধিমালা না মেনে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করার অভিযোগে একটি গোডাউন সিলগালা করেছে পাটগ্রাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।
গত শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে এগারটার দিকে পাটগ্রাম পৌর ৫ নং ওয়ার্ডের কালি মন্দির এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ভুট্টা বীজ প্যাকেট করার সময় সিলগালা করা হয়।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রাতে একটি বানিয়া পাড়া নামক স্থানের পাশে গোডাউন এগ্রি সীডস এর কয়েকজন ব্যক্তি একটি ওয়ে স্কেল দিয়ে এই ভুট্টা বীজগুলো ওজন করে বাহুবলী ৫৫৫ (বিজেতা সীডস) জাতের মোড়ক, Reliant এবং রাত নামে জাতের মোড়ক দিয়ে ভুট্টা প্যাকেজাত করছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করার ঘটনা ধরা পড়ে। হাতীবান্ধার আল আমীন নামে এক ব্যক্তির নির্দেশে এই প্যাকেট জাত করা হচ্ছে বলে জানা যায়।
ভেজাল ভুট্টা বীজ প্যাকেটজাত করার বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, সরকারি বিধিমালা ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে অনিয়ম ও সন্দেহজনকভাবে বীজ প্যাকেটজাত করার কোন সুযোগ বা নিয়ম নেই। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস জানান, সন্দেহজনক ও প্রক্রিয়া বহির্ভূতভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। সকল কাগজপত্র যাচাই-বাছাই করে এবং বীজ পরীক্ষার আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
এদিকে পাটগ্রাম পৌর এলাকার এই গোডাউন ও ভেজাল বীজ সিন্ডিকেটের সাথে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আল আমীন নামে ওই ব্যক্তি যুক্ত থাকার অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছেে। উল্লেখ্য গত বছর এই ভুট্টা বীজ কিনে অসংখ্য কৃষক প্রতারিত হয়েছেন এবং কিছু ব্যবসায়ী জরিমানা ও দিয়েছেন কৃষককে। একজন সুনামধন্য সার বীজ ব্যবসায়ী জানান বীজ প্যাকেটজাত করতে হলে কৃষি বিভাগের খামার বাড়ি থেকে অনুমোদন নিতে হয়,জেলা বীজ মনিটরিং অফিস থেকে বীজের লাইসেন্স এর প্রত্যায়ন নিতে হবে এবং কোন জায়গার অনুমোদন সেটিও নিশ্চিত হতে হবে।এক জায়গা থেকে অন্য জায়গায় প্যাকেজিং এর নিয়ম নেই।
পাটগ্রাম উপজেলার সকল স্তরের লোকজন এই ভুট্টা বীজ সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড় সৃষ্টি করেছেন।
এ বিষয়ে আল আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd