• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে

ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরির ঘটনায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের উদ্বেগ

Reporter Name / ৫৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানের ছাত্রদের সম্পর্কে অনভিপ্রেত ও অপ্রত্যাশিত বক্তব্যে আমরা সবাই এজন্য নিন্দা জানাই। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির জন্য গুটিকয় ছাত্র সেখানে অবস্থান করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। কেননা একটি রাষ্ট্র চলে আইন দ্বারা। মব সৃষ্টি করা কোনভাবেই রাষ্ট্র বা সরকারের সমর্থন করা উচিত নয়। সভ্য সমাজে কঠোরভাবে এই ধরনের মবকে দমন করা উচিত। আইন আছে কেউ অপরাধ করলে আইনের মাধ্যমেই তার সাজা নিশ্চিত করতে হবে। এই জাতীয় মব সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যে অনেক স্থানে মবের মাধ্যমে প্রকাশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করেছি সরকার এ বিষয়ে তেমন কার্যকর ভূমিকা রাখে নি। বাংলাদেশ মানবাধিকার পরিষদ এজন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে এবং আশাবাদ ব্যক্ত করছে, সরকার অচিরেই মব বন্ধের সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd