• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডুমুরিয়ায় ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় আঘাত, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা বগুড়ায় জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আলোচিত ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তার, কোতোয়ালী মডেল থানা পুলিশের টিমকে বিশেষ পুরস্কার প্রদান নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্যের মৃত্যু, আহত ১ পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির

বগুড়ায় জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা পুলিশের আয়োজনে গ্র্যান্ড মাস্টার প্যারেড, বিশেষ কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বগুড়া জেলা পুলিশ লাইন্সে আয়োজিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে অভিবাদন জানায়। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরে বগুড়া জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের দৈনন্দিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা, কর্মপরিবেশ ও কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ডিআইজির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

সভায় পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা ও জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

এরপর বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাঠপর্যায়ের কার্যক্রম ও সাম্প্রতিক অর্জন পর্যালোচনা করা হয়। জেলার নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd