হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান,ময়মনসিংহ:
আলোচিত ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তার, কোতোয়ালী মডেল থানা পুলিশের টিমকে বিশেষ পুরস্কার প্রদান জেলা কোতোয়ালী মডেল থানার একটি আলোচিত ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং দ্রুত আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় থানা পুলিশের সংশ্লিষ্ট টিমকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান কোতোয়ালী মডেল থানা পুলিশের সংশ্লিষ্ট টিমের সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচিত ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত আসামি গ্রেপ্তারে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।