• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছবির মাঝখানের বক্তব্য রাখছেন এম এ করিম ইবনে মছব্বির ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ে, মতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ বরানগরে লরির ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ, আহত বাবা; বি.টি. রোডে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী: বছরের শেষেই পাইলট প্রকল্পের আশা রংপুর জেলা স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র ডিমলায় শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বটিয়াঘাটায় শান্তিপূর্ণভাবে কেটেছে নিষিদ্ধ কর্মসূচির দিন: কঠোর নজরদারিতে আইন-শৃঙ্খলা বাহিনী

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় আজ (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা নিষিদ্ধ কর্মসূচি ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো উপজেলায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও টহল কার্যক্রম।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমি নিজে সহ থানার সকল ফোর্স উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছি এবং টহল জোরদার রেখেছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।”

উপজেলার ৫নং ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, “সকাল থেকে ৫, ৬ ও ৭ নং ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের বাহিনী সার্বক্ষণিকভাবে মাঠে কাজ করছে।”

এদিকে সারাদিন জুড়ে বটিয়াঘাটা উপজেলা ও ইউনিয়নজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তিতে দিন পার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd