• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি

​বটিয়াঘাটায় রেজাউল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, খালাস ১ ​

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

খুলনা ব্যুরো:

​খুলনার বটিয়াঘাটায় পৈতৃক সম্পত্তি ও দোকানঘর কেন্দ্রিক পূর্ববিরোধের জেরে রেজাউল শেখকে পিটিয়ে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
​সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
​মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি এলাকার বাসিন্দা আব্দুস সালাম এবং তার দুই ছেলে মো. খুরশিদ আলম ও মো. খায়রুল শেখ। মামলায় খালাস পাওয়া ব্যক্তি হলেন একই এলাকার এরশাদ শেখ।
​আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজ দোকানের কাছে অবস্থান করছিলেন রেজাউল শেখ। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা বিবাদীরা বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালায়। রেজাউল মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় ছোট ভাই মেঝবাহ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
​পরে আশঙ্কাজনক অবস্থায় রেজাউল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​এ ঘটনায় নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. গোলাম রসুল চার আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
​দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd