• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতী মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

মোঃ পারভেজ খান, স্টাফ রিপোর্টার

যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ২৯ মে ২০২৫ ইং বৃহস্পতিবার বাদ আসর, জগন্নাথপুর পৌর পয়েন্টে শাখার সভাপতি এম মামুন আহমদের সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতাউর রহমানের পরিচালনায় দাওয়াতী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মারুফ বিন জামান।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ফারহান আহমদ, খেলাফত ছাত্র মজলিস উপজেলা শাখার সভাপতি শায়েখ আহমদ মামুন,
প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ তালুকদার, পাইলগাও ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা আল ইমরান, আশারকান্দি ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম,মীরপুর ইউনিয়নের দায়িত্বশীল মুহাম্মদ মুরসালিন, মুহাম্মদ সেলিম প্রমুখ।

পরে দোয়ার মাধ্যমে দাওয়াতী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd