• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন সভাপতি সালাম, সম্পাদক হানিফ

Reporter Name / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) ৬৩ সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত বুধবার ৪ জুন সকালে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহব্বায়ক মোহিদ হোসেন সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানের স্বাক্ষরিত প্যাডে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামকে সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফকে সাধারন সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন
এনটিভি ইউরোপের জেলা প্রতিনিধি মো: আব্দুল হাই,
সহ-সভাপতি
মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ-সভাপতি পদে দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সহ-সাধারন সম্পাদক পদে চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, কোষাধ্যক্ষ পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, তথ্য সম্পাদক পদে বাংলা টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক পদে এনটিভি ইউকে শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি কাজী মো: জমিরুল ইসলাম মমতাজ, প্রকাশনা সম্পাদক পদে দৈনিক জনবাণী দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আবু তাহের মিসবাহ, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক পদে দৈনিক সংবাদ দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালিব ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাওলানা এম আর সজীব, নির্বাহী সদস্য দৈনকি ভোরের ডাক’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্থী, আলী হোসেন খান, শাহ মাসুক নাঈম, আফজাল হোসেন, একে মিলনসহ জেলার ১২ টি উপজেলার গণমাধ্যমকর্মীদের সংমিশ্রনে ৬৩ সদস্য বিশিষ্ঠ এ কমিটি অনুমোদন করা হয়।
এ বিষয়ে অনুমোদিত কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম বলেন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন বিএমজেএ সাংবাদিকদের কল্যানে কাজ করে। আমরা আশা করি সুনামগঞ্জের সাংবাদিকদের কল্যানে বিরাট ভূমিকা রাখবে সংগঠনটি। আমাকে কমিটির সভাপতির দ্বায়িত্ব দেয়ায় আমি সংশ্লিষ্ঠদের আন্তরিক অভিনন্দন জানাই। আমি যেন সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারি সেজন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd