• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ব্যুরো প্রধান,খুলনা:

বাগেরহাটে শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। এতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ (ইমাম ও পুরোহিত) এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট কত শিশু এ কর্মসূচির আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।
সভায় ডা. প্রদীপ কুমার বকসী বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে সর্বোচ্চ ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে।” তিনি আরও জানান, কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত আলাদা রাখতে হবে এবং অন্য শিশুদের সঙ্গে সংস্পর্শ সীমিত করতে হবে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করার পরামর্শও দেন তিনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সন্দেহভাজন ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।
শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের টিকাদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd