• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

শাসক হিসেবে নয়, একজন সেবক হিসেবে সাধারণ ভোটার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে মোছাঃ ফাতেমা বেগম সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। তবে প্রচারণার দিকে তিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে সাধারণ ভোটারগণ অভিমত ব্যক্ত করেছেন।

বুধবার সকালে সম্ভাব্য মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম এই ওয়ার্ডের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, অবহেলিত এই ওয়ার্ডগুলোর জনসাধারণ স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ অবকাঠামো উন্নয়নের দিকে পিছিয়ে রয়েছেন। এই ওয়ার্ডের অবকাঠামো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। আগামী নির্বাচনে এই ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ তাকে ভোটে নির্বাচিত করলে সকল সমস্যা সমাধানে তিনি প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি সংবাদকর্মীদের জানান, আমি এই ওয়ার্ডের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে এখানকার জনসাধারণের শাসক হিসেবে নয়, একজন সেবক হিসেবে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এলাকার মানুষজনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ওয়ার্ডের জনসাধারণ আগামী ইউপি নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd