• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour

বিশ্বনাথে ধর্ষণ মামলায় অভিযুক্ত আটক

Reporter Name / ৫৬২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে শ্রীঘরে পাঠানো হয়েছে। তার নাম রবিউল হক রায়হান (১৯)। তিনি বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আজ শনিবার (৩১ মে) বিকাল ২টায় সিলেট আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন শুক্রবার রাত ৯টায় ভিকটিমসহ তাকে সিলেট শহরের কাজিটুলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাতেই থানায় ধর্ষণ মামলা দেন ভিকটিমের মা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামে ভিকটিমের বাড়ির পাশেই একটি বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করতেন অভিযুক্ত রবিউল হক রায়হান। এর সুবাদে সনাতন ধর্মাবলম্বী নাবালিকা ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। মন দেয়া নেয়ার এক পর্যায়ে গেল ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রেমিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান রায়হান। ঘটনার ১২ দিন পর গেল ৩০ মে রাত ৯টায় দিকে সিলেট শহরের কাজিটুলা এলাকা থেকে প্রেমিকাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রেমিকাকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ও প্রেমিককে রাখা হয় থানা হাজতে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী বিজয়ের কণ্ঠে’কে বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রায়হানকে সিলেট আদালতে সোর্পোদ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd