• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জনকথা রিপোর্ট:
মরহুম বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বড় পরিসরে কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে। দলের পক্ষ থেকে আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আয়োজনের প্রস্তুতি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির তিন সিনিয়র নেতাকে।

দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন –
১. সালাহউদ্দিন আহমদ
২. ডা. এ জেড এম জাহিদ হোসেন
৩. রুহুল কবির রিজভী

এ উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি, আয়োজনের ধরন, স্থান নির্বাচন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন। তার প্রতি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। সেই ভাবগাম্ভীর্য বজায় রেখেই আয়োজন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমন একটি স্মরণীয় আয়োজন করতে চান, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং মানুষ দীর্ঘদিন মনে রাখবে।

জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কোরআনখানি, দোয়া মাহফিল, স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করা হতে পারে। এছাড়া গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও থাকতে পারে। তবে চূড়ান্ত কর্মসূচি পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়েছিল। বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক ঘোষণা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd