• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মনির হোসেন, বেনাপোল:

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলার বেনাপোলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল।

রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। ​শত শত শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে শ্রমিকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয়। পরে মিছিলটি বেনাপোল বন্দরের ৮৯১ ও ৯২৫ নম্বর শ্রমিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

​মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর ও মারমুখী বক্তব্য দেন এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি জানান।

​মিছিল শেষে সমাবেশে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এবং ৮৯১ এর সাধারণ সম্পাদক মো.লিটন হোসেন যৌথ বিবৃতিতে

বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বেনাপোলের শ্রমিক সমাজ কঠোরভাবে প্রতিহত করবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd