• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন ঢাকা থেকে গ্রেপ্তার

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে। তিনি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ফজলুল হকের ছেলে। গত ৫ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আতাউল হক দোলনের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।

এর আগে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পত্রিকায় প্রকাশ করার জেরে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও আওয়ামী ট্যাগ লাগিয়ে যুবদলের সদস্যরা শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে মব সৃষ্টির মাধ্যমে হামলা, মারধর করে ধরে ইব্রাহিম খলিল ও আবু বক্কর নামে দুই সাংবাদিককে থানায় সোপর্দ করা হলে তাদেরকে নাশকতার মামলায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠায় শ্যামনগর থানা পুলিশ। এর আগে ঐ রাতে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও অপহরণের চেষ্টা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd