• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

ভাঙ্গায় অসহায়দের পাশে স্থপতি মুজাহিদ বেগ: বিনামূল্যে চক্ষু শিবিরে চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী

Reporter Name / ৬৩০ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় ছানি পড়া রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চক্ষু সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করেন দুইজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক। এ আয়োজনের উদ্যোগ নেয় আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল।

শিবিরের উদ্বোধন করেন ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—
“আমার পরিবার সবসময় অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে আসছে। চিকিৎসা বঞ্চিত মানুষের সহযোগিতায় আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার গরিব চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি।”

তিনি আরও জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যে শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছেন।

আগামীতে নির্বাচিত হলে এলাকার তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে ফরিদপুর-৪ এলাকায় দুই থেকে তিন হাজার অসহায় মানুষের ছানি অপারেশনের ব্যবস্থা করবেন বলেও ঘোষণা দেন।

চিকিৎসা শিবির ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd