• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান সিংগাইরে ২টি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়ায় সিলগালা করলো সিভিল সার্জন সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট: তিন হাজার মিটার অবৈধ জাল ধ্বংস ওসি গোলাম রসুলের নেতৃত্বে জানুয়ারি-আগস্টে ঠাকুরগাঁও ডিবির সাফল্য: অস্ত্র-মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ ৫৫ আসামি গ্রেফতার মানবতার টানে হাসপাতালে রোগীদের পাশে আজকের তারুণ্য এসপি মাসুদ আলম বিপিএম নজরুল বর্ষ সম্মাননা’র জন্য মনোনীত আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতকে লুটপাটের হাতিয়ার বানিয়েছিল- ফরহাদ হালিম ডোনার খুলনার নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

মানবতার টানে হাসপাতালে রোগীদের পাশে আজকের তারুণ্য

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম শেরপুর:
অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে কিছুটা সময় কাটান।

হাসপাতালে গিয়ে স্বেচ্ছাসেবীরা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অসুস্থ রোগীদের সাহস ও মানসিকভাবে শক্ত থাকার জন্য উৎসাহিত করেন তারা।

সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বলেন, মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই মানবতার অন্যতম বড় পরিচয়। একজন অসুস্থ মানুষের পাশে কিছুটা সময় কাটানো, তার কথা মনোযোগ দিয়ে শোনা কিংবা আন্তরিকভাবে সাহস জোগানো—এসব ছোট ছোট উদ্যোগই একজন মানুষের মনে বড় ধরনের আশার সৃষ্টি করতে পারে।

তারা আরও বলেন, ‘আজকের তারুণ্য’ মানুষের কল্যাণে কাজ করে যেতে বদ্ধপরিকর। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd