• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সুবাসিত শরতে

শেষ রাতের নিঃশব্দে ফুটে ওঠে শিউলি মাধবী
ভোরের গভীরতা হারিয়ে যায় দুঃখের মানচিত্র
সুখের নিঃশ্বাসে পতন হয় দুখের উপসর্গ
নীল’চে আবিরে সেজে উঠে শান্তসিদ্ধ আকাশ
সুবাসিত শরতে মন ছুটে যায় সুখের বহুদূর
রোদ আর মেঘের খুনসুটিতে বেড়ে যায়
প্রিয় ঋতু শরতের সাথে মনের সখ্যতা
সবুজ দিগন্তের ভেসে বেড়ায় প্রাণবদ্য হাওয়া
সাদা মেঘের শতদলে ভরে যায় অপরুপ নীলাম্বরী
ফুলের বনে হাওয়া কেড়ে নেয় বেখেয়ালি মন
নীল আকাশের সাদা মেঘ বার্ধক্য ভুলে
ফিরে আসে বালকবেলা।
——————–
তোমার লাজুক হাসি
আবুল কালাম তালুুকদার
তোমাকে সম্রাজ্ঞী বানিয়ে সাজাবো সুখের স্বর্গালোক
সুনিপুণ প্রেমে দূর করবো সন্ধার ধাতব অন্ধকার
ঘড়ির কাটার মতো থেমে যাওয়া সময়ে নেবো সুখের অনুভব
রাতের উষ্ণতায় খুঁজে নেবো গাঢ় প্রেম।

বাস্তবতার প্রতিশ্রুতিতে গড়বো অযুত সম্পর্ক
দারুণ খরায় তোমার লাজুক হাসির বৃষ্টিতে নেবো সুখের পরশ
একাকিত্বের নীরব অনুভবে নেবো মিলনের স্পর্শ
তোমার চোখের মায়ায় দুঃখ ভুলে জেগে উঠবে ভালোবাসার প্রতিদিন
অপেক্ষার বেলা শেষে পূর্ণ মিলনে গড়ে তুলবো
সুখ সংসার।

মা

হাসলে তুমি ভূবন হাসে
হাসে চন্দ্র তারা
তোমার মনে দুঃখ এলে
কাঁদে জগৎ সারা।
তুমি দূরে চলে গেলে
কাটে না যে ক্ষণ
এই দুনিয়ায় তুমি আমার
সব’চে আপন জন।
তোমার মতো এ ভূবনে
বাসে না কেউ ভালো
তোমার দোয়ায় দূর হয়
সব আঁধার কালো।
——————
সবার সেরা এ দেশটা

আপন মনে সূর্য হাসে
জাগে নতুন আশা
পাখ-পাখালির মিষ্টি সুরে
কতই ভালোবাসা।

নদীর জলে শাপলা ফুটে
রাখাল বাজায় বাঁশি
মাঠ ভরা সোনার ধানে
চাষীর মুখে হাসি।

সবুজ বনের কোমল হওয়ায়
সতেজ করে মন
মিটিমিটি জোনাক জ্বলে
ভরে রাতের ক্ষণ।

শিক্ষার আর সম্প্রীতিতে
আছে সুখের নীড়
সবার সেরা এ দেশটা
ভালোবাসায় স্থির।

সবকিছুর যবনিকা

এখানে ভালোবাসা ছিলো খুব কপোত কপোতির
ভোরের আলোতে ফুটে উঠতো সোনারোদ
কৃষ্ণচূড়া লালে খেলা করতো পাখি প্রেম
মুগ্ধ প্রকৃতিতে নিঃশ্বাস নিতো জগতের প্রাণীকুল
অনাবিল সুখে মুখরিত ছিলো চারপাশ
হাসি আর আনন্দে ভরে উঠতে প্রতিটি ক্ষণ
নির্মল বাতাসে ভেসে বেড়াতো হাজারো ফুলের ঘ্রাণ
দু’চোখের সীমানায় ছিলো না দুঃখের কালো রং
সুখ নিদ্রায় পার হতো রাতের পুরো সময়
ক্রমাগত সুখে পার হতো দিনরাত্রি
আজ যুদ্ধের রণপথে এখানে সবকিছুর যবনিকা।

ফুটে কত ফুল

ধরণীতে বৃষ্টি নামে
ফুটে কত ফুল
পানিতে খাল ভরে
ভরে নদীর কূল।

শাপলা ফুলের বৃষ্টিতে
ডিঙ্গি নৌকা ভাসে
নতুন জলের সৃষ্টিতে
হংসী যুগল হাসে।

ঝরঝরিয়ে বৃষ্টি নামে
আকাশ কাঁদে দু’খে
আষাঢ় মাসের বৃষ্টিতে
শান্তি নামে সুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd