• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবতার টানে হাসপাতালে রোগীদের পাশে আজকের তারুণ্য এসপি মাসুদ আলম বিপিএম নজরুল বর্ষ সম্মাননা’র জন্য মনোনীত আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতকে লুটপাটের হাতিয়ার বানিয়েছিল- ফরহাদ হালিম ডোনার খুলনার নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান জগন্নাথপুরে ২০২৬ সালের ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি গঠন কাসিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য একজন লেখিকার না বলা কথা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা

ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতকে লুটপাটের হাতিয়ার বানিয়েছিল- ফরহাদ হালিম ডোনার

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রংপুর প্রতিনিধি:
ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতকে ব্যবহার করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি বলেন, মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিবর্তে বিগত সময়ে স্বাস্থ্যখাতকে অর্থ লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় নানা সংকট তৈরি হয়েছে। বর্তমানে মেশিনের অভাবে দেশের অনেক হাসপাতালে রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুরের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে কাজ করা হচ্ছে। চিকিৎসক নিয়োগের পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা জরুরি।

স্বাস্থ্যখাতে যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফরিদপুর ও খুলনায় দ্বিগুণ দামে কেনা হয়েছে—এমন কিছু মেশিন এখনো কার্যকরভাবে কাজে আসছে না। এতে বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একই সঙ্গে চিকিৎসক সংকট ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ড্যাবের রংপুরের সাংগঠনিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, ড্যাব রংপুর মহানগরের সভাপতি ডা. নিখেলেন্দ্র শংকর, সাধারণ সম্পাদক ডা. শরীফুল ইসলাম এবং ড্যাব নেতা ডা. জাবেদ আকতারসহ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd